শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ৪ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
তাদের মধ্যে গোলাম রব্বানী(২৭) ও রাজু আহম্মেদের(৪৮) ৬ মাস করে কারাদণ্ড এবং লাল মিয়া (২৫) আপেল(৩০)এর ৩ মাসের কারাদণ্ড সহ প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা করেছে, ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। সোমবার (১২/১০/২০২৬ তারিখ দুপুর ১২:১৫ টায়) তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক সেবন করায় মো: গোলাম রব্বানী (২৭), পিতা: মোঃ ফেরদৌস, অনন্তপুর দক্ষিণপাড়া, তারাগঞ্জ, রংপুর ও মোঃ রাজু আহম্মেদ(৪৮), পিতা: মৃত মাহাতাব উদ্দিন, অনন্তপুর বড়বাড়ী, তারাগঞ্জ, রংপুরকে ০৬ (ছয়) মাস করে এবং মোঃ আপেল(৩০), পিতা: মৃত মাহাতাব, কুর্শা ডাঙ্গাপাড়া, তারাগঞ্জ, রংপুর ও মোঃ লাল মিয়া(২৫), পিতা: মোঃ আমছার আলী, জদ্দিপাড়া, তারাগঞ্জ, রংপুরকে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকাসক্তের ৬ মাস ও অপর ২ জনের ৩ মাস কারাদণ্ড
বড় করে দেখুন
এসময় এস.এম.এলতাস উদ্দিন, পরিদর্শক এবং মোঃ তাহমুদার রহমান, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর প্রসিকিউশন দাখিল করেন। সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর এর একটি চৌকস টিম।
