তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শায় শারদীয় দুর্গাপূজার উৎসবকে আনন্দমুখর করে তুলতে উপহার পাঠিয়েছেন উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, লন্ডন প্রবাসী এ. বি. এম. মাসুদুল আলম।

শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়ার বেত্রাবেত্রী সড়ক ও কলেজ রোডে অবস্থিত দুটি পূজা মণ্ডপে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রবাসী মাসুদুল আলমের পক্ষ থেকে পূজা মণ্ডপ দুটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক ও প্রস্তাবিত সভাপতি সাংবাদিক মো. আসাদুজ্জামান (আসাদ), শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাসাসের শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাবেক ছাত্রনেতা বাবু, কায়বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহিদ এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক মেহেদী।
এছাড়াও শ্রমিক দলের অন্যতম নেতা আশানুর, লালটু, শরীফ; বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুমন ও তুষার; বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা আলমগীর কবির (আলো); যুবদল নেতা সাঈদুর, ইমন, আশরাফুল, সোহাগ, সোহরাব, মোমিন, আজমল, হুদা, সুমন, আলমগীরসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।