1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

কুড়িগ্রামের চিলমারীতে শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে নিহত-১, নিখোঁজ-১

  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৫-০৩-২০২৬

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কড়াই বরিশাল গাজিরপাড়া এলাকায় শিলাবৃষ্টি ও প্রবল কালবৈশাখী ঝড়ের কবলে পরে মিন্টু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফরিদ উদ্দিন (৪৫) নামে আরও একজন নিখোঁজ রয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে প্রলয়ংকারী ঝড়ের কবলে পরে ঘাটে বাঁধা ১২টি নৌকা চুর্ণ-বিচুর্ণ হয়েছে।


মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
জানা গেছে, নিহত মন্টু মিয়া ও নিখোঁজ ফরিদ উদ্দিন আকষ্মিক কালবৈশাখী ঝড়ের সময় ঘাটে বাঁধা তাদের নৌকা দেকভাল করতে যান। এসময় প্রবল শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে একটি নৌকা ছিঁড়ে মন্টু মিয়ার শরীরে আঘাত হানলে তিনি সেখানেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে ফরিদ উদ্দিন ঝড়ের তান্ডবে ব্রহ্মপূত্র নদের পানিতে পরে নিখোঁজ হন।
নিহত মন্টু মিয়া গাজিরপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে এবং ফরিদ উদ্দিন একই গ্রামের ইসাহাক আলীর ছেলে। মৃত: মন্টু মিয়াকে রবিবার (১৫ মার্চ) সকাল ৯টায় চিলমারীর ঢুষমারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ব্যাপাবে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটে। ঝড়ের সময় ঘাটে রক্ষিত নৌকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১২টি নৌকা ভেঙে গেছে। গ্রামবাসী নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সাথেও যোগাযোগ রাখছি।
বিষয়টি নিয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার এসআই আসমা আক্তার জানান, আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানতে পারবেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর