আলমগীর কবির,
​ আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের আলফাডাঙ্গায় মূলধারার নেতৃত্বকে পাশ কাটিয়ে যুবদলের নাম ভাঙ্গিয়ে স্বার্থান্বেষী মহলের তথাকথিত প্রতিষ্ঠা বার্ষিকী পালনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় মূলধারার ত্যাগী ও আদর্শিক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
​রবিবার (১ নভেম্বর) বিকেলে পৌর সদর বাজারের চলন্তিকা মিষ্টির দোকানের সামনের দোতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দলের ত্যাগ ও আদর্শকে কলঙ্কিত করার কোনো সুযোগ নেই। আলফাডাঙ্গায় যুবদলের নাম ভাঙ্গিয়ে কতিপয় একাংশের স্বার্থান্বেষী মহলের তথাকথিত প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে ধৃষ্টতা দেখানো হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।


​জানা যায়, এর আগে গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির একটি অংশের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত লোকজনের উদ্যোগে উপজেলা ও পৌর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মূলধারার নেতৃবৃন্দের অভিযোগ, প্রতিষ্ঠা বার্ষিকী পালনকারী ব্যক্তিরা উপজেলা ও পৌর যুবদলের কেউ নন। তাই তারা কোন ভিত্তিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন—সেই প্রশ্ন তুলে এই অপকর্মের তীব্র প্রতিবাদ জানান মূলধারার নেতৃবৃন্দ।
​উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং পৌর বিএনপির সহ-সভাপতি বাশারুল বারীর যৌথ নেতৃত্বে সংবাদ সম্মেলনটি পরিচালিত হয়।
​এ সময় আরও উপস্থিত ছিলেন—
​পৌর যুবদলের সদস্য সচিব মো. ইমরান হোসেন
​পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমিনুল ইসলাম সোহাগ ও মো. মনির হোসেন
​পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলীরাজ শরীফ
​পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম
​উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ
​পৌর শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ুম শিকদার।
​এছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর যুবদলসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *