জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : ১৬ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম আদালতের প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মো. রিয়াজুল ইসলামের বাড়ির ভেতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া এলাকার মো. মুকুল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫), একই এলাকার মো. হবিবর রহমানের ছেলে মো. ফরিদুল ইসলাম (৩৮), মো. ফরহাদ হোসেন (২৭) এবং বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪৫)।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে নেয়া হয়েছে।
ওসি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *