1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে পাঁচ উপজেলায় ৬টি গ্রামেপ সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:২০-০৩-২৬

সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে কু‌ড়িগ্রা‌মের পাঁচ উপ‌জেলার ৬টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী ঈদুল ফিত‌রের নামাজ আদায় করেছেন।

শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাই‌কেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া ও চর রা‌জিবপুর উপ‌জেলার করাতি পাড়ায় এসব জামাত অনু‌ষ্ঠিত হয়।
মুসল্লী আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল ও আব্দুল মজিদ বলেন, সৌদির সাথে মিল রেখে সিয়াম সাধনা শেষ করেছি। আজ ঈদুল ফিত‌রের নামাজ আদায় করে খুব আনন্দ হচ্ছে।


জেলে পাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা ফুলবাড়ীতে ইমাম আবু হানিফার (রহ:) মতাদর্শ অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে ত্রিশটি রোজার পর আজ ঈদুল ফিতরের নামাজ আদায করলাম। আজ ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের উঠানে এই গ্রামের মানুষের সাথে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের ৬০জন মানুষ একসাথে ঈদের নামাজে অংশ নেয়া হল


ভূরুঙ্গামারীতে পাইকের ছড়া গ্রামের কিশোর আবু বকর উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, সবার সাথে ঈদের নামাজ আদায় করে খুব ভাল লাগছে।
চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকার নামাজি জানে আলম বলেন, আমরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ সৌদি আরবের সাথে মিল রেখে পালন করছি।
ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করে ইমাম মো. আব্দুল মালেক জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে আমাদের ইমাম আবু হানিফা (রহ:) সারাবিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করতে নির্দেশনা দিয়েছেন। আজ এই জামাত আদায়ে ৬০জন মুসল্লী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর