নিজস্ব প্রতিবেদকঃ মো: ইব্রাহিম মোল্লা
আজ ২৪ মার্চ ২০২৬ তারিখে যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বিভিন্ন পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ পরবর্তী সময়ে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

অন্যদিকে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় রোধে এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। কর্তৃপক্ষ জানায়, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলের ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply