1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

উত্তরার খালপাড়ে অবৈধ দোকানের ছড়াছড়ি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।

উত্তরার খালপাড় এলাকাকে মিনি পর্যটন কেন্দ্রের মত করে গড়ে তুলতে চেয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় রাস্তার পাশের রাজুউকের পরিত্যক্ত জায়গায় ১৪০টি ফাস্টফুড এর দোকান বরাদ্দ দেওয়ার ব্যাপারে কিছু অসহায় বেকার লোকদের কাছ থেকে জামানত বাবদ বিশ হাজার টাকা করে নিয়ে দোকান বরাদ্দের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে উত্তরা ১৮ নম্বর সেক্টরের আঞ্চলিক সিটি কর্পোরেশন অফিস অনেকদূর এগিয়ে গিয়েও পরবর্তীতে তা বাস্তবায়ন করতে পারেননি। এর মূল কারণ হচ্ছে সিটি কর্পোরেশন ও স্থানীয় নেতাদের মাঝে সমন্বয় হীনতা। ১৪০ টি দোকানের মধ্যে ২০টি দোকান হিজরাদের জন্য বরাদ্দ দেয়ার কথা থাকলেও সেখানে কোন হিজড়া কেই দোকানদারি করতে দেখা যায়নি। বর্তমানে সেখানে মেলার নামে গড়ে উঠেছে হাজার দোকান। তবে সেগুলো ফাস্টফুড এর দোকান নয়। ধনী লোকদের ভোগ বিলাস ও আরাম আয়েসের দোকান গড়ে উঠেছে। যার অধিকাংশই হচ্ছে ফার্নিচারের শো- রুম। কিছু কিছু জায়গায় রয়েছে পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের হাট বাজার। সিটি কর্পোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন আমাদের যে প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম সেটি বর্তমানে স্থগিত রয়েছে। তাকে প্রশ্ন করা হলে তাহলে এই দোকানগুলো চালাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার জানা নেই তবে যতটুকু শুনেছি কিছু প্রভাবশালী নেতাকর্মীরা এগুলো ভোগ দখল করছেন। এ বিষয়ে দোকানদাররা বলেন আমরা থানার ওসি সাহেবের সাথে কথা বলে এখানে দোকানদারি করছি আপনাদের এতে সমস্যা কোথায়? অবৈধ মেলা ও অবৈধ দোকানপাট সংক্রান্ত ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে টেলিফোনে কথা বলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখবো।
খালপাড়ের বাসিন্দা ও রিক্সা চালকদের বলতে শোনা যায় যেই লংকায় যায় সেই রাবণ হয়। এই অবৈধ দোকানপাটগুলো থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠছে কে পাচ্ছে এই টাকার ভাগ বাটোয়ারা বিস্তারিত আগামীতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর