মো: শহীদুল ইসলাম
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ই এপ্রিল (রবিবার)সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ব্যবস্থা এবং কৃষিকাজে সেচ নিশ্চিতে তেলের প্রাপ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বর্তমানে বোরো মৌসুম চলায় কৃষকদের সেচ কাজের জন্য জ্বালানি তেলের চাহিদা অনেক বেশি। তাই খুচরা ও পাইকারি পর্যায়ে যাতে তেলের কোনো কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষ তেল পায়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জ্বালানি তেল ব্যবসায়ী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শুনেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *