কাশিয়ানী প্রতিনিধিঃ

নানা আয়োজনে কাশিয়ানী উপজেলা পরিষদ প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া। পরে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


এতে অংশ নেন উপজেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই শোভাযাত্রা নববর্ষের আনন্দকে ছড়িয়ে দেয় সর্বস্তরের মানুষের মাঝে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *