কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ খেলায় (বালিকা) কিশোরগঞ্জ উপজেলার পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে (বালক) সৈয়দপুর কুজিপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় নীলফামারী সদর উপজেলার টুপামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল।


খেলায় বালিকা দলে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৩ – ১ গোলের ব্যবধানে কিশোরগঞ্জ উপজেলার পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিভাগের টিকিট নিশ্চিত করে। অপর দিকে (বালক) নীলফামারী সদর উপজেলার টুপামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৪ – ১ গোলে কুজিপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিভাগে খেলার সৌভাগ্য অর্জন করে। পরে স্থানীয় নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান,জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা হক প্রদান বাচ্চু ও নীলফামারী জজ কোর্টের জিপি আবু মোঃ সোয়েম প্রমূখ। পরে উপজেলা পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *