কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধমূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে সচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার,উপজেলা জামায়াত আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা এপি ম্যানেজার সাগর ডি কষ্টা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
প্রধান অতিথি বলেন,বাল্য বিবাহরোধ করতে হলে আগে নিজেকে সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকল্পে প্রত্যেক পরিবারকে সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক অভিভাবক সন্তানকে স্কুলমুখী করার জন্য সচেতন থাকার আহবান জানান। পরে স্কুল থেকে শিশু ঝড়ে পড়া ও বাল্যবিবাহ রোধ কল্পে ১০৫ টি পরিবারের মধ্যে একটি পড়ার টেবিল, ১০ টি খাতা,এক ডজন কলম ও ভবিষ্যত সঞ্চয়ের জন্য একটি করে মাটির ব্যাংক তুলে দেন সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *