সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা
১৯ মে ২০২৬ তারিখে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯-২১ মে ২০২৬ তারিখ ৩ দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, অনলাইন ভূমিসেবা এবং ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমিসেবা সম্পর্কিত তথ্য ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত হয়রানি হ্রাস ও সহজে সেবা প্রাপ্তির বিষয়ে অবহিত করতে মেলায় বিভিন্ন তথ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

Leave a Reply