1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু।

মগুরায় ৩ দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা।

  • প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা

১৯ মে ২০২৬ তারিখে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯-২১ মে ২০২৬ তারিখ ৩ দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আলোচনা সভায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, অনলাইন ভূমিসেবা এবং ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমিসেবা সম্পর্কিত তথ্য ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত হয়রানি হ্রাস ও সহজে সেবা প্রাপ্তির বিষয়ে অবহিত করতে মেলায় বিভিন্ন তথ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর