মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বংশাল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন।
একান্ত আলাপচারিতায় তিনি বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও জনবহুল এলাকা নিয়ে গঠিত ৩৪ নম্বর ওয়ার্ড রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। এ ওয়ার্ডের অন্তর্ভুক্ত বংশাল রোড, সিদ্দিক বাজার, নর্থব্রুক হল রোড, ফুলবাড়িয়া এবং আংশিক নবাবপুর রোড দেশের পাইকারি ও খুচরা ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে প্রতিদিনই এখানে মানুষের ব্যাপক উপস্থিতি ও ব্যস্ততা লক্ষ্য করা যায়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতীক। হযরত ইব্রাহিম (আ.) কর্তৃক প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার মহান স্মৃতিকে কেন্দ্র করেই এ উৎসব পালিত হয়ে আসছে। সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজের পর আল্লাহর নামে পশু কোরবানি করেন এবং আনন্দ ভাগাভাগির মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেন।
তিনি আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতোমধ্যে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বদা ৩৪ নম্বর ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান বলেও জানান।
এলাকার সমস্যা ও উন্নয়ন প্রসঙ্গে কাউন্সিলর মো. মামুন বলেন, ঘনবসতি ও দ্রুত নগরায়ণের ফলে নাগরিক সমস্যাও বাড়ছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ। তিনি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদক কখনোই সমাজের জন্য কল্যাণকর নয়। মাদকসেবী ও মাদক কারবারিরা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো মাদককে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না।
তিনি বলেন, শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না; সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্মিলিত উদ্যোগই সমাজকে মাদকমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক অঙ্গনেও মো. মামুন ইতোমধ্যে কর্মদক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। সাবেক আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করে আলোচনায় আসেন। দলীয় বিভিন্ন চ্যালেঞ্জ ও বিতর্ক থাকলেও তিনি আশাবাদী যে ভবিষ্যতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক দুঃসময়ে মো. মামুন তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ও আশ্রয় দিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি জনগণের কল্যাণ ও উন্নয়নে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখবেন

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *