1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

তারাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

শহীদুল ইসলাম তারাগঞ্জ প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেস রহমান (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মোখলেস ওই এলাকার বাসিন্দা রুস্তম আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোখলেস পেশায় একজন অটোরিকশাচালক হলেও জীবিকার তাগিদে কৃষি কাজও করতেন। ঘটনার দিন আজ২৪ শে মে সকাল থেকে তিনি মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। দিনভর কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে নিজের অটোরিকশাটি চার্জে লাগানো অবস্থায় দেখতে পান। পরে চার্জিং সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত ভেজা হাতে বৈদ্যুতিক তার স্পর্শ করলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে ছুটে আসেন। পরে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশীরা জানান, মোখলেস অত্যন্ত পরিশ্রমী, শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি স্ত্রী- দুই সন্তানসহ পুরো পরিবারের দায়িত্ব বহন করতেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।
নিহত মোখলেসের মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর