গোপালগঞ্জ প্রতিনিধি :

গতকালকের দিনটা একটু অন্যরকম ছিল। পল্লী বিদ্যুতের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) ও সাধারণ কর্মী হিসেবে নিজেই মাঠে নেমেছিলাম। ঝড়ের পর একজন লাইন শ্রমিক ভাইকে সাথে নিয়ে ০১টি ১১ কেভি ফিডার এবং ০১টি তিন-ফেজ সেকশন চালু করেছি। এরআগে একাই প্রায় ১৪ কিলোমিটার ৩৩ কেভি লাইন চেক করেছি।
অনেকে ভাবতে পারেন ইঞ্জিনিয়ার হয়ে লাইনে কাজ করা লজ্জার। কিন্তু আমি মনে করি, এতে লজ্জার কিছু নেই। বরং নিজের জুনিয়র সহকর্মীদের মাঠপর্যায়ের কষ্টটা নিজে উপলব্ধি করার এর চেয়ে বড় সুযোগ আর হয় না। তাদের কষ্ট ভাগ করে নেওয়া এবং দিনশেষে গ্রাহকের বাসায় বিদ্যুৎ পৌছে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে যে প্রশান্তি পাওয়া যায় তার চেয়ে সম্মানের কাজ আর কিছু হতে পারে না।
আমরা শুধু অফিসে বসে নির্দেশ দেওয়া কর্মী নই, আমরা আলোর ফেরিওয়ালা। মাঠ পর্যায়ের প্রতিটি কর্মীর ঘামের মূল্য দিতে এবং গ্রাহকের সেবা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত।

পল্লীবিদ্যুৎ #জনসেবা #টিমওয়ার্ক

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *