1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

ঈদ পরবর্তী পুর্নমিলনী:মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগেমোটর শোভাযাত্রা

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫২ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি
মোরেলগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে ৩ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রাটি। এ সময় এ মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

পরে বাসষ্ট্রান্ডের চৌরাস্ত মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদীর শক্তিকে দামিয়ে রাখতে পারবে না। নির্বাচন পরবর্তী একটি দল মনে করেছিলো বিএনপি ঝিমিয়ে পড়েছে। বিএনপি কখনও অপশক্তির কাছে মাথা নত করে না। স্থানীয় সকল নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিজয় অর্জন করতে হবে। পরবর্তীতে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ চত্বরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে যুব ক্রিড়া সংস্থার খেলায়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর