1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুন ২০২৬) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলার রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) মোরেলগঞ্জ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায়, এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সমন্বয়কারী ও পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সহ-সমন্বয়কারী ও সাংবাদিক শেফালী আক্তার রাখি, পিএফজি সদস্য কলি আক্তার, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল নাইম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য জান্নাতি আক্তার মিম, ইসরাত জাহান তৈয়বা সহ স্থানীয় নারী উদ্যোক্তও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা শুধু একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক অগ্রগতি ও শান্তির জন্য একটি বড় অন্তরায়। সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।”
বক্তারা উল্লেখ করেন, “একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নীরবতা নয়, সচেতনতা, সহমর্মিতা ও সম্মিলিত সামাজিক প্রতিরোধই হতে পারে সহিংসতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।”
সভাপতির বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, “নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সম্মিলিতভাবে কাজ করাই এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়কে আরও সুদৃঢ় করে।
সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর