রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক এলাকায় মোঃ শাহাজাহানের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সৃষ্টি হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই ঘরের বিভিন্ন আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গ্যাস সিলিন্ডার ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্টরা কাজ করছেন

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *