1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

কুড়িগ্রামের রাজারহাটে মোটর সাইকেল দুর্ঘটনায় পিতা ও পুত্রের মৃত্যু

  • প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ০৬.০৬.২৬

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পরে। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ (৫৬)। তারা পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বোগমারী গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পিতা ও পুত্র লালমনিরহাট থেকে মোটর সাইকেলযোগে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি তিস্তা নদীর চরে বাদাম উত্তোলনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে রেল ক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি দ্রুতগামি মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে গুরুতর আহত পূত্র দুলু মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পিতা সিদ্দিক শেখ’র অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর