1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা।।।

  • প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়েছেন

সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা

ফুটবল বিশ্বকাপের আসর বসতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগকে ঘিরে তৈরি হচ্ছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামে তৈরি করা হয়েছে ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা।

উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো উত্তরপাড়া এলাকার স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এই পতাকাটি তৈরি করা হয়। পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা এমবি হাসান মৃধা জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। গ্রামের যুবকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে, যাতে ফুটবল উন্মাদনা আরও ছড়িয়ে পড়ে।

আয়োজক কমিটির সদস্য জুয়েল রানা জানান, প্রায় ১৮ হাজার টাকা ব্যয়ে ১৫ টি থান কাপড় কেটে এই পতাকা তৈরি করা হয়েছে। গ্রামের তরুণরা নিজেদের অর্থ ও সহযোগিতায় এটি বাস্তবায়ন করেছেন। কাপড় কেনা, সেলাই থেকে শুরু করে টাঙানো পর্যন্ত পুরো কাজটি স্থানীয় সমর্থকেরাই সম্পন্ন করেন।

বর্তমানে বাঁশো তিন রাস্তার মোড় থেকে আজিজার মোল্যার দোকান পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে পতাকাটি টাঙানো হয়েছে। সবুজ ও হলুদ রঙের এই বিশাল পতাকা দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ ভিড় করছেন। পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্বকাপ শুরুর আগেই এ আয়োজন গ্রামের মধ্যে একটা উৎসবের আবহ তৈরি করেছে।

এদিকে ব্রাজিল সমর্থকদের এই উদ্যোগের পাশাপাশি স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরাও নিজেদের অবস্থান জানিয়ে রসিকতা করছেন। আর্জেন্টিনা ভক্ত নাহিদ হাসান বলেন, “পতাকা যত বড়ই হোক, কাপ কিন্তু আমরাই নেব।” তবে তিনি ব্রাজিল সমর্থকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর