সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকাল ৩টায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা ফুটবল মাঠে এ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জুনিয়র প্রোগ্রাম অফিসার সেবা ফলিয়া, সিবিও সভাপতি উত্তম রায় সহ ইউপিজি ও সিপিপি ফ্যাসিলিটেটর বৃন্দ। এসময় দেবহাটা সদর ইউনিয়নে ১৭২ পরিবারের মাঝে ১০ হাজার ১৮৫ টাকা করে প্রদান করা হয়।


এসময় প্রধান অতিথি বলেন, অনাবাদী ও আবাদি জমিতে এবং বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজেদের স্বাবলম্বী করা ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে এবং বাড়িতে ছাগল – গরু, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল, ইত্যাদি পালন করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করতে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এতে ভেজাল মুক্ত ও পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন করা সম্ভব। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *