​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

​বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক মিলনায়তনে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে ‘

সাহিত্য ও সৃজনশীলতায় সমাজ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’ গঠন করা হয়েছে।


​অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক কবি এইচ.এম. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব অধ্যাপক জসিম উদ্দিন হাওলাদার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক প্রবীর কুমার নাথ, অধ্যাপক এইচ.এম. শহীদুল আলম, এম. জহির বাচ্চু, এফ.আর. মাহাদী, অধ্যাপক বুলবুল কবির ও পথিক কবি এম. মুজাহিদ প্রিন্স।
​সভায় বক্তারা বলেন, এই সংসদের মূল লক্ষ্য হলো শালীন সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসার ঘটানো। একইসঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যৌথভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হবে।
​আলোচনা সভা শেষে এফ.আর. মাহাদীর লেখা ‘তুমি নেই, অথচ আছো’ কাব্যগ্রন্থটি সাহিত্য সংসদের পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *