এমএ মামুন, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের শিশু ও ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার SPiRiT (CALL) প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগীতায় এসকল চারা বিতরণ করা হয়।
এসময় আমড়া, সুপারি, তেঁতুল, আমলকি, কাঁঠাল, কদবেল, বেল, জামরুল, জাম ও সবেদাসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা সংগ্রহ করা হয়। একই সঙ্গে গাছের সুষ্ঠু বৃদ্ধি, পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাঁশের খুঁটি এবং কম্পোস্ট সারও সরবরাহ করা হয়। এসব ফলজ গাছের চারা, বাঁশের খুঁটি ও কম্পোস্ট সার প্রকল্পের ছেলেদের ৩টি এবং মেয়েদের ৫টি ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এর উপজেলা কো-অর্ডিনেটর সোহেল মাহমুদ বলেন, শিশু ও যুবদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে শিশু ও ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হচ্ছে।
সখিপুর ইউনিয়ন কৃষি কর্মকর্তা ইউনুস আলী বলেন, নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করবে। এই উদ্যোগ শিশু ও যুবদের পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *