1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ৩০০ ফিটে ভুয়া ‘র‍্যাব’ সেজে ছিনতাই: ডামি পিস্তলসহ গ্রেফতার ৩ মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই

আলফাডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬২ বার পড়েছেন

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
​গ্রেপ্তারকৃতরা হলেন, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের শামচু মোল্যার ছেলে শামীম মোল্যা (২৫) এবং একই এলাকার মৃত মানোয়ার মোল্যার ছেলে হাসান মোল্যা (৩০)।
​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর কুমার হৈড়ের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দীঘলবানা এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে শামীম মোল্যার কাছ থেকে দুটি গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং হাসান মোল্যার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
​পুলিশ আরও জানায়, এই মাদক উদ্ধারের ঘটনায় আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত দুই আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর