1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

​তারাগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে হামলা, জখম ১, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

শহীদুল ইসলাম ​তারাগঞ্জ প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর জলিল কাজী (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই সকাল ১০টায় উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাজী পাড়া (দামোদরপুর) গ্রামে। ​এ ঘটনায় ভুক্তভোগীর মা মেনহুরা বেগম (৪৮) বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা গেছে, কাজী পাড়া গ্রামের বাসিন্দা মেনহুরা বেগমের পরিবারের সাথে সুমন কাজী (২৭) পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে ওই প্রভাবশালীগণরা পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, সোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ করে গোলবার কাজী (৬৫) হুকুম ও অন্যান্য বিবাদীরা সোচ্চার হয়ে ওঠে। সুমন কাজী ধারালো দা দিয়ে আব্দুল জলিল কাজীর মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ১৪ বছর বয়সী নাতি হাবিবুল্লাহ কাজীকেও আঘাত করা হয়। ​পরবর্তীতে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর জলিল কাজীকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার মাথায় ১১টি সেলাই লেগেছে বলে অভিযোগে জানানো হয়। ওই নিরীহ পরিবারটি ​স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
​এ বিষয়ে তারাগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “ঘটনাটির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর