তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি :
যশোর শার্শার বাগআঁচড়া ইউনিয়নের, বসতপুর ১ নং কলোনি গ্রামে ০৩/০৮/২০২৬ মৃত্যুবরণ করেছিল ভবঘুরে অসহায় পাগল রহম আলী। সে জীবিত থাকাকালীন গ্রামের সকলেরই টুকটাক কাজ করে দিতেন। তাই তার মৃত্যুর পরে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে বসতপুর এক নং কলোনি গ্রামের সকল গ্রামবাসীর উদ্যোগে গ্রাম থেকে কালেকশন করে এক লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং ২২ থেকে ২৩ মন চাউল দিয়েছে গ্রামের মানুষ।
মৃত রহম আলীর রুহের মাগফিরাতের জন্য আজ ১৯/০৮/২০২৬ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তাবারক হিসেবে আয়োজন করেছে ২২ হাড়ি খিচুড়ি। এমন উদ্যোগ দেখে অবাক হচ্ছেন আশেপাশের এলাকার মানুষেরা। কারণ একজন ভবঘুরে পাগলের রুহের মাগফিরাতের জন্য এমন আয়োজন করতে দেখা যায় না।
তাই মৃত রহম আলীর জন্য এমন উদ্যোগ নেওয়ায় অত্র এলাকার সকলের নজর কেড়েছে বসতপুর ১ নং কলোনি গ্রামবাসী।
গ্রামবাসীর সকলের চাওয়া একটাই, সকলেই মৃত রহম আলীর রুহের মাগফেরাতের জন্য দোয়া করবেন।

Leave a Reply