1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আলফাডাঙ্গার কৃতিসন্তান সাংবাদিক আরজান সরদারের দ্রুত সুস্থতা কামনা দোয়া প্রার্থনা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’—সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ

  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

​ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র হাফিজুর রহমানের (২৫) মরদেহ ঘটনার তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানীতে স্থানীয় সংবাদকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুরের বোয়ালমারী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


​পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৯টার দিকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন হাফিজুর। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
​অবশেষে মঙ্গলবার বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত এক যুবকের পরিচয় শনাক্তের পর জানা যায়, ওই নিখোঁজ যুবকই হাফিজুর রহমান। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​নিহত হাফিজুর রহমানের পরিচয়পত্র অনুযায়ী, তাঁর জন্ম তারিখ ০১ অক্টোবর ১৯৯৮ এবং তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭৪৯৩৩৪ আইডি নম্বরের ছাত্র ছিলেন। তাঁর রক্তের গ্রুপ ছিল (O+)।
​তরুণ এই সংবাদকর্মী ও মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর