1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আলফাডাঙ্গার কৃতিসন্তান সাংবাদিক আরজান সরদারের দ্রুত সুস্থতা কামনা দোয়া প্রার্থনা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’—সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান

তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক

  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। ১৮ আগস্ট দিনব্যাপী পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিস, ইকরচালী ইউনিয়ন পরিষদ, ইকরচালী ইউনিয়ন ভূমি অফিস, তারাগঞ্জ থানা ও এর নির্মাণাধীন নতুন ভবন, সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক কাজের গতিশীলতা এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির পরিবেশ খতিয়ে দেখেন। এ সময় সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসেবা প্রদানই সরকারি কর্মকর্তাদের মূল লক্ষ্য। প্রশাসনিক কাজে আরও গতিশীলতা এনে সাধারণ মানুষের সেবায় সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর