1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ :

রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার উদ্যোগে একটি আনন্দ রেলি বের করা হয়, আনন্দ রেলিটি তারাগঞ্জ কামিল মাদ্রাসায় শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয,
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এসব আয়োজনে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম, শৈশব, জীবন, মানবিক গুণাবলি ও আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে মানবতা, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, ক্ষমা, সহনশীলতা ও শান্তির শিক্ষা।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি-শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ব্যক্তি ও সামাজিক জীবনে তাঁর শিক্ষা বাস্তবায়ন করতে পারলে সমাজ থেকে হিংসা, হানাহানি, অন্যায়-অবিচার ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে দূর করা সম্ভব।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহানবী (সাঃ)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি তাঁর উম্মতের জন্য কল্যাণ, হেদায়েত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর