আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ মো. ফেরদৌস শেখ (২৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট ২০২৬ ইং তারিখে আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চার্জ অফিসার মোহাম্মদ আল-আমিনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মামুন খান, এএসআই (নিঃ) মো. জাকির হোসাইন ও এএসআই (নিঃ) বিপ্লব কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা উপজেলার ৫ নম্বর বানা ইউনিয়নের আটকবানা ফেরীঘাট সংলগ্ন হাসমতের চায়ের দোকানের পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে মো. ফেরদৌস শেখকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌস শেখ আলফাডাঙ্গা উপজেলার আরাজি রুদ্রবানা গ্রামের মো. সিরাজ শেখ ও মোসা. আলেয়া বেগম দম্পতির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) আল আমিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর

Leave a Reply