1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল ভোটে জয়লাভ গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট, লিখিত অভিযোগ দায়ের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতা বকুলকে দল থেকে অব্যাহতি কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার, থানায় মামলা তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট, লিখিত অভিযোগ দায়ের

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

মানোয়ার হোসেন রাজু ​বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। একই সাথে ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় মোছাঃ রহিমা খানম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ভোররাতে অভিযুক্ত শের আলী চৌধুরী, বাদল চৌধুরী, আব্দুল হাই চৌধুরী, বিপুল ও ইসা চৌধুরীর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত দল বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালায়। ঘরবাড়ির মালামাল ভাঙচুর করে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করার পাশাপাশি ঘরের ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

​ভুক্তভোগী রহিমা খানম জানান, অভিযুক্তরা যাওয়ার সময় তার স্বামী ও সন্তানকে কেটে ফেলার হুমকি দিয়ে যায়। এ ঘটনার পর থেকে পুরো পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

​অভিযোগের বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত শের আলী চৌধুরীর ব্যবহৃত মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​এ বিষয়ে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোল্যা আফজাল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমাদের হাতে পৌঁছায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর