তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি:
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলাম ও এএসআই মো. আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার পাঁচভূলট দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আলামিন (পিতা—হযরত আলী)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে একই দিন বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply