1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ ২২ লাখ টাকার হিসাব কোথায়? তদন্ত কমিটি গঠনের পরও অভিযুক্তের ডিউটি, কিশোরগঞ্জ সদর হাসপাতালে জবাবদিহি নিয়ে তীব্র প্রশ্ন কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কেবিনে তিন দিন চিকিৎসার পর মৃত্যু, নেই ভর্তি-মৃত্যুর রেকর্ড! মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারী উপজেলায়হট্টগোল করে ১৫০ বস্তা ইউরিয়া সার লুট কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে

বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব

  • প্রকাশিত সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

আলমগীর কবির,

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা শাখার যৌথ উদ্যোগে বোয়ালমারী মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী বিপুলসংখ্যক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক এবং আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন।

​শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ অতিথির বক্তব্যে মুন্সি বিল্লাল হুসাইন বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “জিপিএ-৫ অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।”

​আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনন্দঘন ও উদ্দীপনামূলক এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর