1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ৩০০ ফিটে ভুয়া ‘র‍্যাব’ সেজে ছিনতাই: ডামি পিস্তলসহ গ্রেফতার ৩ মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই

কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ‘উদ্দীপ্ত যুব সংঘ’-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার সকালে কিশোরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রাজিব পাটোয়ারী পাড়া এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসের সহযোগিতায় এই সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

​উদ্দীপ্ত যুব সংঘের সহ-সভাপতি বাবু ইসলাম বাদলের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আক্তারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টেরিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার স্বপন কিসপট্টা।

​উল্লেখ্য, উদ্দীপ্ত যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকে কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সভা-সমাবেশে বিনামূল্যে রক্ত পরীক্ষা (ফ্রি ব্লাড গ্রুপিং), বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধে নাটক প্রদর্শন ও সচেতনতামূলক সভা, শিশুশ্রম রোধে সচেতনতামূলক সভা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছে।

​‘গ্রিন কিশোরগঞ্জ’ ও ‘ক্লিন কিশোরগঞ্জ’ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এছাড়া কিশোরগঞ্জ উপজেলা শহরের রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মূল প্রবেশদ্বারগুলো পরিষ্কার রাখতে পরিত্যক্ত বর্জ্য ও ময়লা অপসারণ করেন সংগঠনের সদস্যরা। সরকারি সহায়তা পেলে সংগঠনটি আগামীতে আরও ব্যাপক কার্যক্রম হাতে নিতে পারবে বলে জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি বাবু ইসলাম বাদল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর