1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ৩০০ ফিটে ভুয়া ‘র‍্যাব’ সেজে ছিনতাই: ডামি পিস্তলসহ গ্রেফতার ৩ মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই

অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়েছেন

আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পারভেজ।

​রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এই অভিযোগ তোলা হয়। লিখিত বক্তব্যে নিয়ামত হোসেন পারভেজ বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতি করে আসছেন। এর আগে তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের ক্রান্তিলগ্নে ও কঠিন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করায় তাকে একাধিকবার কারাবরণ এবং পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে।

​দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অর্জনকে ম্লান করতে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বানোয়াট তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।

​সংবাদ সম্মেলন থেকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ আলফাডাঙ্গা উপজেলাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান এই বিএনপি নেতা এবং সত্য উন্মোচনে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর