1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে দেশি মুরগি বিতরণ মধুমতির ভয়াল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কা: আলফাডাঙ্গায় চরখোলাবাড়িয়া ও দিগনগর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লিভার সিরোসিসে আক্রান্ত এশামনিরচিকিৎসায় দরকার প্রায় ৭০ লক্ষ টাকা কিশোরগঞ্জে নজরুলের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- আব্দুল হাই শিকদার গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কিশোরগঞ্জে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি।

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসিবুর রহমান শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল শার্শার বসতপুর উত্তর মাঠপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ আব্দুস সাত্তারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে হাসিবুর রহমান শান্তকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাসিবুর রহমান শান্ত বসতপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “শার্শা থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান চালানো হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর