1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মধুমতির ভয়াল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কা: আলফাডাঙ্গায় চরখোলাবাড়িয়া ও দিগনগর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লিভার সিরোসিসে আক্রান্ত এশামনিরচিকিৎসায় দরকার প্রায় ৭০ লক্ষ টাকা কিশোরগঞ্জে নজরুলের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে- আব্দুল হাই শিকদার গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কিশোরগঞ্জে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:১০-০৯-২০২৬

কুড়িগ্রামে চরাঞ্চলের ২২৫জন গর্ভবতী নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বিভিন্ন চরে এসব ডিগনিটি কিট বিতরণ করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ।


এসময় উপস্থিত ছিলেন বেসরকারি এনজিও এএফএডির সমন্বয়কারী রেশমা সুলতানা, অ্যাডভোকেসি অফিসার আব্দুর রাজ্জাক, সাদেকুন নাহার, আজিমা বেগম, ওবায়দুর রহমান প্রমুখ।
এএফএডির সমন্বয়কারী রেশমা সুলতানা জানান, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী, জলন্ধারকুটি, চর অনন্তপুর, নীলকণ্ঠ, দাগারকুটি, শ্যামপুর, বকসীপাড়া, রামখানা, কামারটারী, দিগলহাইল্যা, নয়াগ্রাম, হাতিয়া ভবেশ, মিয়াজিপাড়া, গাবুরজান, গুচ্ছগ্রাম ও মিয়াজিপাড়ায় এসব ডিগনিটি কিট বিতরণ করা হয়।চরাঞ্চলের নারীর মর্যাদা ও সুরক্ষায় উপকরণ হিসেবে একটি বালতিতে ১৩ প্রকার উপকরণের মধ্যে রয়েছে সাবান, পেষ্ট, ব্রাশ, ব্যাগ, টর্সলাইট, স্যান্ডেল, চিড়ুনি, নেইল কাটার, আন্ডার গার্মেন্টস, গামছা ও স্যানিটারী প্যাড।
জলন্ধারকুটি চরের কিশোরী রোকসানা জানায়, দরকারি এসব জিনিস আমাদের অনেক উপকারে লাগবে। পেয়ে আমরা খুশি।
দাগারকুটি গ্রামের কিশোরী আলতাফুন নাহার জানায়, বন্যাকালীন সময়ে নারীর মর্যাদা সুরক্ষায় এসব জিনিসের খুব প্রয়োজন হয়। চরাঞ্চলে অনেকে অনেক ধরণের উপকরণ বিতরণ করেন। কিন্তু আজ আমরা যেসব উপকরণ পেলাম। তা পেয়ে আমরা অত্যন্ত খুশি।


উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রকল্প থেকে দুর্গম এলাকার নারী ও কিশোরীদের নির্বাচন করা হয়েছে। উপকারভোগীদের এসব উপকরণের সঠিক ব্যবহার পদ্ধতি জানাতে হবে। এছাড়াও বন্যাকালীন সময়ে নারী ও কিশোরীরা যাতে নিরাপদে থাকতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। পাশাপাশি সরকার বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে নারীদের সক্ষমতা বাড়াতে কাজ করছে। সেসব কর্মকান্ডে চরাঞ্চলের নারী ও কিশোরীদের যুক্ত হতে হবে। পিছিয়ে থাকলে চলবে না। সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি’র) টুগেদার হোয়েফা প্রকল্পের উদ্যোগে বন্যাকবলিত চরাঞ্চলের বসবাস করা কিশোরী ও গর্ভবতী নারীদের নির্বাচন করে এসব ডিগনিটি কিট বিতরণ করা হয়।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর