1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
“ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
​আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ৩ মাসব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শন করা হয়।
​আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ, কে, এম রায়হানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: প্রভাষ চন্দ্র সেন, মৎস্য কর্মকর্তা তরুণ বসু, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল খান, টগরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, বানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান ছোনিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিহাবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুল আলম খান।
​এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ প্লাটুনের পিইউও প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদারের নেতৃত্বে এবং সেনাবাহিনীর কর্মরত লেন্স কর্পোরাল মো. শাহ আলমের তত্ত্বাবধানে চৌকস ক্যাডেটরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধীজন।
​ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আয়োজক ও অতিথিবৃন্দ চত্বরের বিভিন্ন স্থান ঘুরে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর