মাশরাফি শিকদার, মাগুরা

মাগুরা সদরের বাহারবাগ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী বাহারবাগ হাইস্কুল মাঠে শুরু হয় এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্প।

এ সময় এলাকার দুই শতাধিক মানুষ সেবা নিতে আসেন এখানে। এমবিবিএস চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা গ্রামের সাধারণ মানুষের চোঁখের বিভিন্ন রকম সমস্যায় রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, ছানি পড়া, পরামর্শ প্রদান করা সহ চিকিৎসা দেওয়া হয়।

বাহারবাগ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. শিহাবউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুন্সি আলমগীর হোসেনের নেতৃত্বে সকল সদস্যদের সহযোগিতায় এই আয়োজন সফল করা হয়। একই দিনে সংগঠনের পক্ষ থেকে ২জন ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য নগদ ২০ হাজার ও দশ হাজার টাকা দেওয়া হয়।

২০২৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৮২জন। ভবিষ্যতেও এই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতি সহ মানবতার কল্যাণে কাজ করে যাবে বলে জানান সংগঠনের সদস্যরা।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *