1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’

  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

মঠবাড়িয়া প্রতিনিধি:

শিক্ষক-শিক্ষার্থীদের কোলাহল, গল্প, গান, খেলাধুলা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো অভ্যন্তরীণ বনভোজন ও মিলনমেলা—‘মেলবন্ধন’।
সোমবার ২৮ সেপ্টেম্বর ২৬ দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। ক্যাম্পাসজুড়ে ছিল নানা সাজসজ্জা। শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। ছবি তোলা, খেলাধুলা, গল্প, গানসহ নানা আনন্দঘন মুহূর্তে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।


আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল এর সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা। পুরো অনুষ্ঠান নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয় এবং খাবার পরিবেশনের বণ্টন ব্যবস্থাও ছিল সুশৃঙ্খল। খাবারের মেনু ছিল সাধারণ, তবে ছিল রুচিসম্মত ও পরিমিত। শেষপর্যায়ে তৃপ্তির মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজনটি প্রমাণ করেছে, বড় অঙ্কের অর্থ ব্যয় না করেও আন্তরিকতা, সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটি আনন্দময় ও সফল আয়োজন করা সম্ভব। সীমিত সামর্থ্যের মধ্যে সৃজনশীলতা ও আন্তরিকতার সমন্বয়ে এমন আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষক মণ্ডলীর আন্তরিক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁরা দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক মৃধা বলেন, “শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের এই মেলবন্ধন আয়োজনকে স্বতঃস্ফূর্ত ও সুন্দর করার জন্য কাজ করেছেন। আমি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”


সুশৃঙ্খল ব্যবস্থাপনা, পরিমিত ব্যয়, আন্তরিকতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ‘মেলবন্ধন’ আয়োজনটি হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর