মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। ৯ জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) পদায়ন করা হয়েছে ডিএমপির বিভিন্ন বিভাগ, ট্রাফিক ও থানা লেভেলের পেট্রোল জোনে। একই সঙ্গে সম্প্রতি জারিকৃত এক পুলিশ কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এই পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি সদরদপ্তর ও ট্রাফিকে নতুন মুখ
আদেশ অনুযায়ী, ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের নতুন সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক শাহ। তিনি এতদিন তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর জোনের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, সদরদপ্তরের এসি (প্রশাসন) মুহা. জাহিদ হাসানকে স্থানান্তর করা হয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগে।
একই আদেশে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব জোনের এসি রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে নতুন পদায়ন দেওয়া হয়েছে।
অন্যান্য বিভাগের নতুন পদায়ন
ডিএমপির অন্যান্য বিভাগে পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন:
আইসিটি বিভাগ: এম. এম. তারিক-উল্লাহ (সহকারী পুলিশ কমিশনার, আইসিটি)।
তেজগাঁও বিভাগ: মো. রাইসুল ইসলাম (এসি, পেট্রোল-মোহাম্মদপুর)।
উত্তরা বিভাগ: মো. শাহিন আলম শাওন (এসি, পেট্রোল-উত্তরা পশ্চিম)।
লালবাগ বিভাগ: মো. মাজহারুল ইসলাম (এসি, পেট্রোল-লালবাগ)।
রমনা বিভাগ: শাওন রেজা (এসি, পেট্রোল-রমনা)।
মিরপুর বিভাগ: মো. আশিকুর রহমান (এসি, পেট্রোল-পল্লবী)।
আগের বদলি আদেশ বাতিল
এদিকে গত ৪ অক্টোবরের এক পৃথক আদেশে ওয়ারী বিভাগের পেট্রোল-ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানকে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল। নতুন নির্দেশনায় তার ওই বদলির আদেশটি বাতিল বলে গণ্য করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই নিয়মিত রদবদল আনা হয়েছে।
