1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

​ইনক্রিজিং অ্যাকসেস টু ইম্প্রুভড ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়, হেলভেটাস বাংলাদেশ ও চ্যারিটি ওয়াটারের সহযোগিতায় এবং ডরপের আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২৬ উদযাপিত হয়েছে।

১৯ অক্টোবর সোমবার বেলা ১১টায় ১৬ নং খাউলিয়া ইউনিয়নের ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

​এ সময় উপস্থিত ছিলেন ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, ডরপের উপজেলা প্রজেক্ট ম্যানেজার নুরেফা আরজু, উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, মনিটরিং কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রাজিয়া সুলতানা, মো. বোরহান উদ্দিন এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​”হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থী ক্যাবিনেটের সদস্যরা দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়গুলো সকলের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতির একটি বাস্তবভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর