1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাতক্ষীরার দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩২২ বার পড়েছেন

এমএ মামুন, সাতক্ষীরা:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির কর্মকর্তারা। শনিবার (১৭ অক্টোবর) জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, সাতক্ষীরা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, দায়িত্বরত আনসার সদস্যদের কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের সঠিক ব্যবহার সম্পর্কে এন্ড ইউজারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন কর্মকর্তারা।

অন্যদিকে, দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং দায়িত্বরত আনসার সদস্যদের খোঁজখবর নেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা প্রশিক্ষিকা বৈশাখী মণ্ডল, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নূর হোসেন এবং সখিপুর ইউনিয়ন দলনেতা রায়হান বাবু।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর