মাশরাফি শিকদার: সংবাদদাতা মাগুরা

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) মারা গেছেন। ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান ৪২ বছর বয়সী অভিনেতা।

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁ`চানো সম্ভব হয়নি বলে জানা গেছে।ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।

তার মৃত্যুতে ভরতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *