1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

গোপালগঞ্জ কাশিয়ানী ফিলিং স্টেশন গুলা তেলের সংকট দীর্ঘ লাইন ধরে থাকার পরেও ২০০ টাকার তেল পাওয়া যায়

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন

কাশিয়ানী উপজেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই পাচ্ছেন মাত্র ২০০ টাকার তেল।
রবিবার (২৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, উপজেলার কয়েকটি পাম্পে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা। ঝড়-বৃষ্টির কারণে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় যে কয়টি স্টেশন খোলা রয়েছে, সেগুলোতেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।


স্থানীয়রা জানান, কোনো একটি পাম্পে তেল পাওয়া যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়তেই কয়েক মিনিটের মধ্যে সেখানে ভিড় জমে যায়। বিকাল ৩টা থেকে তেল বিক্রি শুরু হলেও রাত ৯টা পর্যন্ত চলেছে এই দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করতে পারছেন না।
বিশেষ করে মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা পেট্রোল ও অকটেন সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন।


এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই জ্বালানি সংকট আর কতদিন চলবে—এ প্রশ্ন এখন কাশিয়ানীবাসীর মুখে মুখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর