1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে সিরাজদিখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গভীর নলকূপ স্থাপন ও উদ্বোধন কিশোরগঞ্জে ইউনিক কিন্ডারগার্টেন পরিচালকের ওপর হামলা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি মোরেলগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থী পেলেন সম্মাননা ক্রেস্ট ও সনদ ফরিদপুরের আলফাডাঙ্গায় পবনবেগ নূরানী মাদ্রাসার আহ্বায়ক হলেন বিএনপি নেতা নুর জামাল খসরু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের ভাগ্য নিজেরাই বদলালেন কাশিয়ানীবাসী! কুড়িগ্রামে ৮বছরের শিশুর কাঁধে ৬জনের পরিবারের বোঝা পাটুলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মৃত্যু আলফাডাঙ্গায় টগরবন্ধ ইউনিয়ন যুবসমাজ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ​সেবা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য নজির গড়ে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী

নওগাঁয় “নিপাহ ভাইরাসে” এক নারীর মৃত্যু

  • প্রকাশিত সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন

News Editor : MOMIN

চলতি বছর নিপাহ ভাইরাসের আক্রান্ত হয়ে দেশে প্রথম নওগাঁয় এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই মৃত রোগী ৪০ থেকে ৫০ বছর বয়সি এক নারী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘গতকাল আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের লিখিতভাবে এখনো বিষয়টি জানানো হয়নি। লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানাতে পারব।’

তবে আক্রান্ত ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না বলে জানা যায়। তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ওই নারীর সংস্পর্শে যারা ছিল, তাদেরও পরীক্ষা করা হয়েছে। কাউকে সংক্রমিত পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর