1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: সাদিক কায়েম

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়েছেন

News Editor : MOMIN

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার পেছন দিক থেকে ক্ষমতায় আসতে চায়। রোববার নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে যে, চারশ‘ গজের মধ্যে কোন মোবাইল ফোন নেওয়া যাবে না।

তারা আবার কারচুপির নির্বাচন করতে চায়, পেছন দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা তরুণরা বেচে থাকতে তা হতে দেব না।

সোমবার দুপুরে গুলশান-২ নম্বরে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে আয়োজিত গণসংযোগে এসব কথা বলেন। এসময় ডা. খালিদুজ্জামান, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। দিল্লির তাবেদাররা কাউকে পেছন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে চাইলে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

সাদিক কায়েম বলেন, তরুণ ভোটাররা ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আছে। তারা ১১ দলীয় জোটের পক্ষে মতামত দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। সেই মতামতকে একটি শক্তি এরইমধ্যে ভয় পেয়ে গেছে। তারা নানা ম্যাকানিজম করছে। এসব মোকাবিলামায় তরুণদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামানের হাতে এই এলাকা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। তার হাতে আপনাদের সম্পদ, মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। আপনারা এমন কাউকে নেতা বানাবেন না, যে আপনাদের রেখে চলে যাবে।

এমন কাউকে নেতা বানাবেন, যিনি জনতার কাতারেই থাকবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে বিজয় হয়েছে, ইনশাআল্লাহ তরুণদের জুলাই আকাঙ্খা বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর