1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই

দিঘীনালায় তিন বছর পর নিজ বিহারে পরম পুজ্য নন্দপাল মহা স্হবির ভান্তে

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

দিঘীনালায় তিন বছর পর নিজ বিহারে আগমন করেছেন পরম পুজ্য শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে। সোমবার ৩০শে মার্চ ভোর সকালে ভারতের ত্রিপুরা আকাউরা সিমান্ত দিয়ে পার হয়ে সন্ধান ৭ টার সময়ে দিঘীনালা বন বিহারে এসে পৌছায় তাঁর এই শুভ আগমনকে ঘিরে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

দীর্ঘ তিন বছর পর প্রিয় ভান্তেকে কাছে পেয়ে ভক্তরা বিহার প্রাঙ্গণে ভিড় জমান। ফুলেল শুভেচ্ছা, প্রণাম ও ভক্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিহার প্রাঙ্গণ পরিণত হয় এক পুণ্যময় মিলনমেলায়। এসময় ভান্তের উপস্তিতে বৌদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানা ধানের যগ্য আয়োজন করা হয়।

আয়োজিত ধর্মীয় সভায় পরম পুজ্য নন্দপাল মহাস্থবির ভান্তে ধর্মদেশনা প্রদান করেন। তিনি তাঁর দেশনায় মানবকল্যাণ, নৈতিক জীবনযাপন, সহমর্মিতা ও অহিংসার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ভিক্ষুসংঘ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রার্থনা, পূণ্যদান ও ধর্মীয় আলোচনা মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিন বছর পর নিজ বিহারে
পরম পুজ্য নন্দপাল মহাস্থবির ভান্তের আগমন দিঘীনালার বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে নতুন করে আধ্যাত্মিক চেতনার জাগরণ সৃষ্টি করেছে বলে মনে করছেন স্হানীয় পুর্ণার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর